মানসুর মুজাম্মিল-এর ঘর বাড়ি

মানসুর মুজাম্মিল-এর ঘর বাড়ি

মানসুর মুজাম্মিল-এর ঘর বাড়ি

ঘর বাড়ি সব ছেড়ে
দুটি পা বাড়াই
শীতল হাওয়ার বুকে সহসা দাঁড়াই |

আমাকে ডাকছে কারা
আড়ালে আড়ালে
কী-ইবা ক্ষতি এমন স্বপ্নটা হারালে |

আমি কী পারছি হতে
আলোর প্রহরী
দেখাতে পারছি কী গো সুখের নহরী?

ঘর বাড়ি সব ছেড়ে
দুটি পা বাড়াই
ভেতরের পশুটাকে সহসা তাড়াই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *