পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মানিকগঞ্জের শিবালয়ে সিএনজি- মিনিট্রাক সংর্ঘষে সিএনজির যাত্রী মো. হারুন ব্যাপারী (৫৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার টেপড়া বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। নিহত হারুন মাছ ব্যবসায়িক ও উপজেলার নিহন্দ গ্রামের মৃত রুস্তম ব্যাপারীর ছেলে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ভোররাতে সিএনজিতে মাছ নিয়ে তরা আরতে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার টেপড়া বাস স্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এসময় ঘটনাস্থলে সিএনজি যাত্রী হারুন নিহত হয়। আহত হয় আরো দুইজন। এ ঘটনায় ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।


