মানুষের সেবার মানসিকতা নিয়ে মাঠে ইসলামী আন্দোলন

মানুষের সেবার মানসিকতা নিয়ে মাঠে ইসলামী আন্দোলন

মানুষের সেবার মানসিকতা নিয়ে মাঠে ইসলামী আন্দোলন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আর্ত-মানবতার সেবা করা ইসলামের অন্যতম নির্দেশ। দুস্থ ও নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সেবা ও কল্যাণ করা ইসলামের কাজ।

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। কল্যাণকামীতাই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। যুগে যুগে নবী-রসূল (সা.)গণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেছিলেন। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অনাহারে, অর্ধাহারে চিকিৎসা বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। অপরদিকে একশ্রেণির মানুষ সীমাহীন আরাম আয়েশে জীবন কাটাচ্ছে। গরিব-অসহায় মানুষের প্রতি তাদের কোন দরদ নেই। এই অসহায় মানুষের সেবার মানসিকতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর মহানগর দক্ষিণ আয়োজিত আর্ত-মানবতার সেবায় ‘এ্যাম্বুলেন্স সার্ভিস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বৈশ্বিক মহামারির মধ্যে সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজার হাজার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন-কাফন করে অন্যন্য দৃস্টান্ত স্থাপন করেছে। বৃহৎ সেবার মানসিকতা নিয়ে এ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধনের মাধ্যমে মানব কল্যাণে অনেক দূর এগিয়ে যেতেই আজকের এই প্রয়াস।

দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব মনির হোসেন, আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বীল মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ছাত্রনেতা এম. হাছিবুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *