মার্কিন কারাগার থেকে মুক্তি পেলেন ইরানি সাংবাদিক

মার্কিন কারাগার থেকে মুক্তি পেলেন ইরানি সাংবাদিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক ও উপস্থাপক মারজিয়া হাশেমি মার্কিন কারাগারে ১০ দিন আটক থাকার মুক্তি পেয়েছেন।ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির নারী সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার মারজিয়া হাশেমি

বুধবার সকালে ওয়াশিংটন ডিসিতে ২৩ সদস্যের জুরি বোর্ডে মারজিয়ার বিরুদ্ধে অভিযোগে গঠনের শুনানি হয়। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণিত না হওয়ায় তাকে মুক্তি দেয়ার আদেশ দেন গ্রান্ড জুরি। এরপর কারাগারের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তাকে মুক্তি দেয়া হয়। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তিন ব্যক্তির সূত্রে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

ইরানের প্রেসটিভির সঞ্চালক ৫৯ বছর বয়সী হাশেমিকে গত ১৩ জানুয়ারি সেন্ট লুইস ল্যামবার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই আটক করে। পরে সেখান থেকে ওয়াশিংটনের কারাগারে হস্তান্তর করা হয় তাকে। মার্কিন কেন্দ্রীয় তদন্তের অপ্রকাশিত নথি দেখে ফেলায় তাকে আটক করা হয়েছিল বলে জানায় রয়টার্স।

গত বছরের মে মাসে ইরানের সঙ্গে বহুপক্ষীয় পারমাণবিক চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে আসার ঘোষণা দেয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

প্রেসটিভি জানায়, কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় মার্কিন কারাগার থেকে মারজিয়া হাশেমি মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে পরিবারের সঙ্গে রয়েছেন।

হাশেমি যুক্তরাষ্ট্রে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। পরে ইসলাম ধর্মগ্রহণ করে নিজের নামেও পরিবর্তন আনেন। এর পর এক ইরানিকে বিয়ে করে ইরানের নাগরিকত্ব গ্রহণ করেন। নিজের পরিবারকে দেখতে তিনি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *