মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ নেতা নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ায় ড্রোন হামলা চালিয়ে আবদুল হামিদ আল-মাতার নামে আল-কায়েদার এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে মার্কিন সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর মেজর জন রিজবি এক বিবৃতিতে বলেন, আল-কায়েদার এই জ্যেষ্ঠ নেতাকে হত্যার ফলে সন্ত্রাসী সংগঠনের তৎপরাতা এবং মার্কিন নাগরিক, আমাদের অংশীদার এবং নিরীহ বেসামরিক নাগরিকরা নিরাপদে থাকতে পারবেন।

তিনি আরও বলেন, ড্রোন হামলার আল-কায়দার ওই নেতা ছাড়া অন্য কেউ হতাহত হয়নি। মার্কিন সেনাবাহিনী এমকিউ-৯ এয়ারক্রাফট ব্যবহার করে হামলাটি চালিয়েছে।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন একটি ফাঁড়িতে হামলার দুই দিন পর ড্রোন হামলা চালাল যুক্তরাষ্ট্র।

এর আগে সেপ্টেম্বর মাসে মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদার আরেক শীর্ষ নেতা সেলিম আবু-আহমেদ নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *