মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে সংবর্ধিত আল্লামা মাসঊদ

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে সংবর্ধিত আল্লামা মাসঊদ

নিজস্ব প্রতিবেদক ● বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে সংবর্ধিত হয়েছেন। বাংলাদেশের আলেমসমাজের এই নেতৃত্বদানকারী আলেম আল্লামা মাসঊদকে পেয়ে মালয়েশিয়ান দূতাবাসে জনতার ভিড় লেগে যায়।

এ সংবর্ধনায় মালেয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা মাসঊদের সন্ত্রাসবিরোধী কাজের প্রতি একাত্মতা ঘোষণা করেন।

গত সপ্তাহে মালয়েশিয়ায় একটি কনফারেন্সে যোগদান করতে গেলে আল্লামা মাসউদকে এ সংবর্ধনা দেয়া হয়।

মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় মুগ্ধ হয়ে আল্লামা মাসঊদ বলেন, আমি মানুষের শান্তির জন্য করছি। অন্যায়ভোবে কাউকেই হত্যা কেন শরীরে ছোট্ট টাচ করাও বৈধ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *