মাহমুদুল্লাহ-তামিমদের পাক প্রেসিডেন্ট ভবনে ‘হাই টি’ আপ্যায়ন

মাহমুদুল্লাহ-তামিমদের পাক প্রেসিডেন্ট ভবনে ‘হাই টি’ আপ্যায়ন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) অনুশীলনের পর দুই দলেরই পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির মধ্যাহ্নভোজে যাওয়ার কথা ছিল। বাবর-তামিমরা প্রেসিডেন্ট ভবনে গেছেন দুপুরে নয়, বিকেলে। মধ্যাহ্নভোজ নয়, শুধু চায়ের আমন্ত্রণে তারা গেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ভবনে।

যেহেতু প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ—চায়ের সঙ্গে স্বাভাবিকভাবেই ‘টা’ও ছিল! স্যান্ডউইচসহ ঝাল-মিষ্টি নানা ধরনের সন্ধ্যাকালীন নাশতা পরিবেশন করা হয়েছে মুমিনুলদের জন্য। এ কারণে নিমন্ত্রণের নাম ‘হাই টি।’

খাবার যেটাই হোক, আতিথেয়তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলকে আতিথেয়তার কোনো কমতি রাখছে না পাকিস্তান। প্রেসিডেন্ট ভবনে নিমন্ত্রণ সেটিরই অংশ। কড়া নিরাপত্তার ঘেরাটোপে আবদ্ধ ক্রিকেটারদের এই আমন্ত্রণ একটু ইসলামাবাদ শহর দেখারও সুযোগ করে দিল।

টি-টোয়েন্টি সিরিজেও আতিথেয়তার কমতি ছিল না। টেস্টেও তাই। মাঠের খেলায় কিন্তু কোনো ‘আতিথেয়তা’ থাকবে না। সেখানে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান আমন্ত্রণ জানাবে কঠিন চ্যালেঞ্জ নেওয়ার!

বাংলাদেশ সময় শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পাকিস্তানের মাটিতে ১৭ বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *