মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

মিরপুরে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

পূর্ব নির্ধারিত সময় অনুসারে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর খেলা শুরু হচ্ছে। বিলম্বে খেলা শুরু হওয়ায় ম্যাচ হবে কার্টল ওভারে। ২০ ওভারের পরিবর্তে খেলা হবে ১৮ ওভারে।

সন্ধ্যা সাতটার কিছু সময় পর দুই ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান ও শরফুদ্দোলা মাঠ পর্যবেক্ষণ করে জানিয়েছেন ৭টায় ফের মাঠ পর্যবেক্ষণ করা হবে। ৭টায় মাঠ পর্যবেক্ষণ শেষে আম্পায়াররা জানান, ৭.৪৫ মিনিটে খেলা শুরু হবে। ইতিমধ্যে টস হয়ে গেছে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এ ম্যাচ দিয়েই জয়ের ধারায় ফিরতে চান টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে তারা সবশেষ জয় পায় প্রায় তিন মাস আগে।

তিন সংস্করণের মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রেকর্ড টি-টোয়েন্টিতে। এ ফরম্যাটে আইসিসি র‌্যাংকিংয়ে টাইগারদের অবস্থান ১০ নম্বরে, আর জিম্বাবুয়ে আছে ১৪ নম্বরে। টুর্নামেন্টের অপর প্রতিপক্ষ আফগানিস্তান এ ফরম্যাটে অনেকটা এগিয়ে। র‌্যাংকিংয়ের ৭-এ অবস্থান তাদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *