মুসলিমদের নির্যাতন বন্ধে ভারতকে সতর্ক করল জাতিসংঘ

মুসলিমদের নির্যাতন বন্ধে ভারতকে সতর্ক করল জাতিসংঘ

পাথেয় টোযেন্টিফোর ডটকম : সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতন-নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতকে সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান।

বুধবার (৪ জুলাই) সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল বেচলেট এই উদ্বেগ প্রকাশ করেন। ভারতে বিভাজন নীতি ও রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে মুসলিম সম্প্রদায়ের ওপর নিপীড়নের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেন।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনে মানবাধিকারবিষয়ক প্রধান মিশেল বেচলেট এসব তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, আমরা এমন খবর পেয়েছি যে ভারতে সংখ্যালঘুরা নিপীড়িত ও টার্গেটে পরিণত হচ্ছেন। বিশেষ করে মুসলিম ও অনগ্রসর দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষরা।

এ সময় তিনি সৌদি আরবে আটক নারী মানবাধিকার কর্মীদের মুক্তি দেয়ারও আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *