মৃদু শৈত্যপ্রবাহের কবলে দেশের ২৩ জেলা

মৃদু শৈত্যপ্রবাহের কবলে দেশের ২৩ জেলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে মৃদু শৈত্যপ্রবাহের এলাকা বেড়েছে। গতকাল রবিবার ২৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। বছরের প্রথম মাঝারি শৈত্যপ্রবাহ চুয়াডাঙ্গা, যশোর ও পাবনায়। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এ ছাড়া রাজশাহী ও রংপুরের ১৬ জেলায় এই শৈত্যপ্রবাহ বইছিল। শৈত্যপ্রবাহ আজ ও কাল গোপালগঞ্জ, মাদারীপুর ও বরিশাল বিভাগের কিছু জেলায় আসতে পারে।

গতকাল দেশের তিনটি জেলা চুয়াডাঙ্গা, যশোর ও পাবনায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে। ফলে চলতি বছর প্রথমবারের মতো তিনটি জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যায়।

গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গা জেলায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশির ভাগ জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশা ছিল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের কোথাও কোথাও এটি দুপুর পর্যন্ত থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *