মোস্তাফিজের ব্রেকথ্রুর অসময়ের বৃষ্টি খেলা স্টপ

মোস্তাফিজের ব্রেকথ্রুর অসময়ের বৃষ্টি খেলা স্টপ

মোস্তাফিজের ব্রেকথ্রুর অসময়ের বৃষ্টি খেলা স্টপ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : টস হেরে ব্যাট করতে নেমে রুবেল হোসেনের করা প্রথম ওভারের শেষ বলটি সোজা ডিপ স্কয়ার লেগের ওপর দিয়ে পাঠালেন সীমানার বাইরে। ওয়েস্ট ইন্ডিজ সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিসের এমন শট দিয়েছে সাহসী ব্যাটিংয়ের বার্তা। তবে মোস্তাফিজুর রহমানের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই থেমে গেছে তার যাত্রা। ফিরতে হয়েছে সাজঘরে।

খালি চোখে মনে হচ্ছিল, মোস্তাফিজের উইকেট নেয়া ডেলিভারিটি পিচ করেছে লেগস্ট্যাম্পের বাইরে। তবে রিপ্লেতে দেখা গেছে মিডল স্ট্যাম্পেই ছিল সেই বল, যা আঘাত হানত মিডল-লেগ স্ট্যাম্পে। ফলে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি অ্যামব্রিস। নিজের মাত্র দ্বিতীয় বলেই প্রথম ব্রেকথ্রু এনে দেন মোস্তাফিজ।

এ প্রতিবেদন লেখার সময়ই বেরসিক বৃষ্টি বাগড়া বসিয়েছে ম্যাচের ওপর। তার আগে ৩.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ১৫ রান। নিজের প্রথম ওভারে মোস্তাফিজ দিয়েছেন ২ রান, পরের ওভারের ৩ বলে দিয়েছেন ২ রান। অন্যদিকে রুবেলের ২ ওভার থেকে বাকি ১১ রান তুলে নিয়েছে ক্যারিবীয়রা। অ্যামব্রিস ফিরে যাওয়ার পর এখন উইকেটে দুই অভিষিক্ত জশুয়া ডা সিলভা ও আন্দ্রে ম্যাকার্থি।

উল্লেখ্য, টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশ দলে অভিষেক হয়েছে হাসান মাহমুদের। এছাড়া একাদশে সবমিলিয়ে পরিবর্তন ছয়টি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হয়েছে ছয়জনের।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

সুনিল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমাহ বোনার, জেসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, কাইল মায়ারস, জাহমার হ্যামিলটন, রেয়মন রেইফার, আলঝারি জোসেফ ও চেমার হোল্ডার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *