‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধী পেলেন যে মুসলিম বিজ্ঞানী

‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধী পেলেন যে মুসলিম বিজ্ঞানী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারি রোধে অগ্রণি ভূমিকা রাখায় মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি হিসেবে ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত হয়েছেন তুর্কি বংশোদ্ভূত জার্মান বিজ্ঞানী উগুর শাহিন। জর্দানের রাজধানী আম্মান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়েল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)-এর ২০২২ সালের বার্ষিক প্রকাশনায় এ উপাধী ঘোষণা দেয়।

আরআইএসএসসি-এর ওয়েবসাইট থেকে জানা যায়, কোভিড-১৯ মহামারি প্রতিরোধী অগ্রণি ভূমিকা রাখায় শাহিনকে ২০২২ সালে বিশ্বের পাঁচ শ প্রভাবশালী মুসলিমের ব্যক্তির তালিকার ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধী দেওয়া হয়। জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ও যুক্তরাষ্ট্র ভিত্তিক ফার্মা প্রতিষ্ঠান ফাইজার যৌথ উদ্যোগে তাদের তৈরি টিকা পুরো বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

আরআইএসএস-এর প্রকাশনায় বলা হয়, ‘বায়োএনটেক-এর ফার্মা কোম্পানির প্রতিষ্ঠাতা শাহিন ও তাঁর স্ত্রী ওজলেম টুরেসির যৌথ গবেষণায় করোনা প্রতিরোধী টিকা তৈরি হয়। তাদের তৈরি টিকা করোনা প্রতিরোধে শতকরা ৯৫ ভাগ কার্যকর এবং মানুষের ব্যবহারের জন্য এমআরএনএ প্রথম অনুমোদন দেয়।’

এদিকে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ‘উইম্যান অব দ্য ইয়ার’ উপাধীতে ভূষিত হন। গত ১৯ মার্চ পূর্ব আফ্রিকার প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হিসেবে কোরআন হাতে শপথ গ্রহণ করেন। দেশটির প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর ষষ্ঠ প্রেসিডেন্ট হন।

কাতারের প্রেসিডেন্ট শেখ তামিম বিন হামাদ আল থানি মুসলিম বিশ্বের নেতৃৃবৃন্দের শীর্ষ তালিকায় আছেন। এছাড়াও সৌদি বাদশাহ সালমান, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ও জর্দানের কিং আবদুল্লাহ প্রভাবশালী মুসলিম নেতৃবৃন্দের তালিকায় আছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *