পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে জানান ২৪ ঘণ্টায় সাতজনের উপসর্গে মৃত্যু হলেও এ সময় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
তিনি আরও জানান, আইসিইউতে আটজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৭ জন রোগী বর্তমানে চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছের ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৮৭টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।


