ময়মনসিংহে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু!

ময়মনসিংহে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৫ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রদীপ সাংমা (৮৩), ভালুকার সাগর (২৫), মোকসেদুল ইসলাম (২৮), নেত্রকোনার পূর্বধলা উপজেলার আক্কাস আলি (৬৫), কেন্দুয়ায় সালেহা খাতুন (৭০), জামালপুর সদরের হেরালাল (৫৫) ও টাঙ্গাইলের মধুপুরের ফরিদা ইয়াসমিন (৫৩)।

তিনি আরো বলেন, উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের নওশের আলি (৯০), শহিদুল ইসলাম (৬০), সালমা আক্তার (২০), গৌরীপুর উপজেলার মোহাম্মদ আলি (৭০), মুক্তাগাছার হাজেরা খাতুন (৭০), মোমেনা বেগম (২৫), নাসিমা আক্তার (৪০), ফুলপুর উপজেলার শরিফুদ্দিন (৬০), টাঙ্গাইল সদরের মোমেনা (৬০), সখিপুর উপজেলার আব্দুল হাকিম (৬০), গাজীপুরের দিপক সরকার (৪৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার উমর আলি (৬৫), শেরপুরের নকলার মঞ্জুর মিয়া (৬৫), নেত্রকোনা সদরের রিয়াসুল হক (৫৫)। অন্য একজনের নাম পরিচয় জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *