ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পাথেয় রিপোর্ট : ময়মনসিংহের ভালুকায় গণধর্ষণ মামলার অন্যতম আসামি সাইফুল ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। সোমবার (৮ জুলাই) ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধের এঘটনা ঘটে।

নিহত সাইফুল কৈয়াদী সোনাউল্লাহ স্কুল এন্ড কলেজের এক ছাত্রী (১৪) গণধর্ষণ মামলার অন্যতম আসামি।

পুলিশ জানায়, গত ১৬ জুন ভালুকার কৈয়াদী গ্রামের জঙ্গলে এক ছাত্রীকে ৩ ধর্ষক জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে । উক্ত ঘটনায় নির্যাতিতা নিজেই বাদী হয়ে ভালুকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গোপন সূত্রে খবর পেয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ডাকাতকে ধরতে ভালুকার হাতিবেড় এলাকায় গত রাত ১টার দিকে ভালুকা থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়।

বিষয়টি টের পেয়ে দুষ্কৃতিকারিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে শটগানের গুলি ছুড়ে। এক পর্যায়ে দুষ্কুতিকারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ডাকাতকে আটক করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আহত সাইফুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় দুই পুলিশ আহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *