ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় মিল্লাত হোসেন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে মিল্লাতের মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্টেলিজেন্স) মুশফিকুর রহমান জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে বিরোধের জের ধরে নগরীর মাসকান্দা এলাকায় প্রতিপক্ষের লোকজন মিল্লাত নামে এক যুবককে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত ১০টার দিকে মিল্লাতের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *