ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। মঙ্গলবার (১‌২ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ার মোতালেব (৩৫), ত্রিশালের হেলাল মিয়া (৭০), শেরপুর সদরের নূর ইসলাম (৬০) ও জামালপুর সদরের সালেহা বেগম (৭০)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছয়জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৯২ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১০। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৯৫টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা শনাক্ত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *