যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে না আমিরাত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনছে না আমিরাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনতে যে চুক্তি করার কথা ছিল, তা নিয়ে আলোচনা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রে আমিরাতের দূতাবাস এ তথ্য জানিয়েছে। ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কেনার ব্যাপারে সম্মত হওয়ার পর এ ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। খবর আল-জাজিরার।

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই অস্ত্রচুক্তি নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

অস্ত্রচুক্তির এই আলোচনা এগিয়ে নিতে বৈঠকের পরিকল্পনা করা হয়েছিল। চলতি সপ্তাহের শেষে দিকে দুই পক্ষের এ নিয়ে বসার কথা ছিল। তবে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক বিবৃতিতে বলেছে, এই অস্ত্রচুক্তির যে আলোচনা, তা স্থগিত করা হবে। তবে দূতাবাসের পক্ষ থেকে এও বলা হয়েছে, প্রতিরক্ষাসংক্রান্ত সরঞ্জাম কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকবে। এ ছাড়া এফ-৩৫ যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে আলোচনা ভবিষ্যতে হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা বলেন, এই চুক্তির ক্ষেত্রে কারিগরি বিভিন্ন বিষয়-আশয়, স্বাধীনভাবে এসব সামরিক সরঞ্জাম পরিচালন ক্ষমতা ও আয়-ব্যয়ের বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঘোষণা দেওয়া হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের অস্ত্রচুক্তি হচ্ছে। এই চুক্তি সঙ্গে ‘আব্রাহাম অ্যাকর্ডসের’ সম্পর্ক রয়েছে। এই চুক্তি অনুসারে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে বাহরাইন, সুদান, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত অস্ত্র কেনার ক্ষেত্রে নতুন পথ বেছে নিচ্ছে। ফ্রান্সের কাছ থেকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে তারা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সংযুক্ত আরব আমিরাত সফলকালে এ ঘোষণা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *