যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুকহামলায় আহত আট

যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুকহামলায় আহত আট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ওয়াউওয়াটোসার মেফেয়ার শপিংমলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার আচমকা গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ।

এ ঘটনায় কারও মৃত্যু না হলেও আহত হয়েছেন অন্তত আটজন। তবে পুলিশ আসার আগেই পালিয়ে যায় ওই দুষ্কৃতিকারী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শুক্রবার স্থানীয় সময় দুপুর ৩টা নাগাদ ঘটেছে এই ঘটনা। ওয়াউওয়াটোসার পুলিশ প্রধান ব্যারি ওয়েবের জানান, গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমাদের সদস্যরা। কিন্তু তার আগেই শপিংমল থেকে পালিয়ে যায় ওই বন্দুকবাজ।

পুলিশ জানতে পেরেছে ওই বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ। তার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাকে খোঁজার চেষ্টা চলছে।

ওয়াউওয়াটোসার মেয়র ডেনিস ম্যাকব্রাইড ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি জানান, আততায়ীর হামলায় যে আটজন আহত হয়েছেন, তাদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক এবং একজন নাবালক। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের আঘাত খুব গুরুতর নয়।

গুলি চালনার সময় শপিংমলের কর্মী এবং উপস্থিত ব্যক্তিরা বিল্ডিংয়ের ভেতর আশ্রয় নেন। শোপের জিল উলে নামের এক নারী জানিয়েছেন, ঘটনার সময় তিনি ৭৯ বছর বয়সী মায়ের সঙ্গে শপিংমলের ভিতরেই ছিলেন। সে সময় তিনি ১০-১৫টি গুলির শব্দ শুনেছেন। অপর এক ব্যক্তির দাবি, তিনি ৮-১২ রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *