রমজানে তাপমাত্রা আরও বাড়বে

রমজানে তাপমাত্রা আরও বাড়বে

পাথেয় রিপোর্ট : সারা দেশে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকায় প্রথম কয়েক রমজানে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (৭ মে) সকালের দিকে আবহাওয়াবিদ আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‌৩ থেকে ৪ দিন পর তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে। মেঘ ও বৃষ্টির ওপর নির্ভর করে তাপমাত্রা কম বেশি হয়ে থাকে উল্লেখ করে এই আবহাওয়া বলেন, ‌‘এপ্রিল ও মে মাসে সূর্য সরাসরি আমাদের অক্ষরেখায় থাকায় এসময় তাপমাত্রা বেড়ে যায়।’

মে মাসে বঙ্গোপসাগরে আরও কয়েকটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা। তবে এটি বাংলাদেশের ওপর দিয়ে যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত হয়ে কিছু জানাতে পারেননি তিনি।

আবহাওয়ার আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও খুলনা অঞ্চলের উপর দিয়ে উষ্ণ তরঙ্গ প্রবাহিত হচ্ছে। এটি টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর এবং সৈয়দপুরে বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে (৩৭.৭) আর সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে (২১.৩) ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত সাড়ে ৬টায় এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ২০ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *