রমজান না আসতেই আগুন নিত্যপণ্যে

রমজান না আসতেই আগুন নিত্যপণ্যে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রমজানের শুরুতেই চাল, ডাল সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন লেগেছে। এরই মধ্যে করোনার এই সংকটে রমজানকে ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছুঁয়েছে। জিনিসের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বিক্রেতাদের দাবি, করোনায় পণ্য পরিবহন সংকটে দাম বেড়েছে।

জানা গেছে, কেজিতে অন্তত ১০ টাকা বেড়েছে ডালের দাম। আদার কেজি ৩শ’র ওপরে। চড়া দামে বিক্রি হচ্ছে তেল, চিনি ও ছোলা। কাঁচাবাজারে বেগুন আর শসার দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ছোলার দাম বেড়েছে কেজিতে ১০ টাকার বেশি। ৭০ টাকার ছোলা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। মসুর ডাল ১২০ থেকে ১২৫ টাকায়। চিনির দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। বোতলজাত তেলের দাম ঠিক থাকলেও বেড়েছে খোলা সয়াবিনের দাম। ২০ টাকার শসা বিক্রি হচ্ছে ৫০ টাকা। আর বেগুণের দাম ৬০ থেকে ৭০ টাকা। তবে স্বাভাবিক রয়েছে মাছ, মাংস ও ডিমের দাম।

মজুদ থাকলেও করোনার অজুহাতে চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না-অভিযোগ খুচরা বিক্রেতাদের। পাইকারি পর্যায়ে বাড়তি দামে কিনতে হচ্ছে পণ্য। মসলা জাতীয় পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। বিক্রি হচ্ছে ৩শ, থেকে ৩২০ টাকা কেজি। বেড়েছে পেয়াজ রসুন ও আলুর দামও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *