রাজধানীতে ঝড় বৃষ্টির সম্ভাবনা

রাজধানীতে ঝড় বৃষ্টির সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কয়েকদিন ধরেই বাড়ছে তাপমাত্রা আর ভ্যাপসা গরম। গরম কমাতে ঝড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকায়।

সোমবার (০৮ মার্চ) সকালে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *