রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোর ৬টা থেকে শুক্রবার (২২ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৩৫ জনের কাছ থেকে ৪১৫ পিস ইয়াবা, ৮৭ গ্রাম হেরোইন, সাত কেজি ৬৪৫ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ১৪৭ বোতল ফেনসিডিল ও চার লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *