রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৪

রাজধানীতে মাদকসহ গ্রেফতার ২৪

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের নিয়মিত মাদক বিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৪ জনকে গ্রেফতার।

শনিবার (২৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ছয়টা থেকে শনিবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ হেকে ৩১৫ গ্রাম গাঁজা ও ১০৩২ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২ টি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *