রাজশাহীতে লকডাউনের ঘোষণা

রাজশাহীতে লকডাউনের ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহী মহানগরে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টা থেকে শুরু হয়ে এই লকডাউন চলবে আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত। এ লকডাউন কার্যকর হবে শুধু মহানগর এলাকায়।

বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত ১০টার দিকে এ ঘোষণা দেয় স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: আরও ১ সপ্তাহ লকডাউন বাড়লো সাতক্ষীরায়

এর আগে রাজশাহীর সার্কিট হাউসে রাত সাড়ে ৯টার দিকে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন সেখানকার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৈঠকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *