রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (১৩ জুন সকাল ৯টা থেকে ১৪ জুন সকাল ৯টা পর্যন্ত) তারা মারা গেছেন। এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ১৩। এভাবে গত প্রায় মাসখানেক ধরে প্রতিদিন গড়ে কমবেশি ১০ জন করে মারা যাচ্ছেন এই হাসপাতালে।

এসব তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। সোমবার (১৪ জুন) সকালে তিনি জানান, শেষ ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। এর মধ্যে ১০ জন করোনা পজিটিভ ছিলেন, বাকি দুজন মারা গেছেন উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে রাজশাহীর ৩, চাঁপাইনবাবগঞ্জ ৬, নাটোর ২ এবং মেহেরপুরের একজন।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, করোনা পজিটিভ হওয়া ছাড়া সংক্রমণের উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে তাদের মৃত্যুর কারণ জানা যাবে। তবে বাড়তি সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, ভাইরাসটির সংক্রমণ থামাতে রাজশাহী মহানগরে ‘সর্বাত্মক লকডাউন’ ঘোষণা করা হয়েছে। আজ (১৪ জুন) চতুর্থ দিনের মতো চলছে এই লকডাউন, বহাল থাকবে ১৭ জুন মধ্যরাত পর্যন্ত। এই সময়ের মধ্যে সেখানে যাত্রীবাহী ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়। জরুরি ওষুধ ও খাদ্যদ্রব্য পরিবহন ব্যতীত সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *