রাতে তাপমাত্রা বাড়বে ১ থেকে ৩ ডিগ্রি

রাতে তাপমাত্রা বাড়বে ১ থেকে ৩ ডিগ্রি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজ করছে। সাগরের লঘুচাপের ফলে রাতে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে।

আফরোজা সুলতানা আরও জানান, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সেই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এছাড়া আগামী ২ দিনে দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে এবং আগামী পাঁচদিনে সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

তিনি আরও জানান, আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও ফেনীতে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *