রানার জামিন নিয়ে হাইকোর্টের রুল

রানার জামিন নিয়ে হাইকোর্টের রুল

রানার জামিন নিয়ে হাইকোর্টের রুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাভারের রানা প্লাজা ধসে ১১ শতাধিক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভবনটির মালিক সোহেল রানার বিরুদ্ধে করা এক মামলায় তাকে জামিন কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার অদূরে সাভারে রানা প্লাজা ধসে পড়ে। বিশ্বের অন্যতম ভয়াবহ এ শিল্প-দুর্ঘটনায় প্রাণ হারান এক হাজার ১৩৪ পোশাক শ্রমিক। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৮ জনকে। ওই ভবনের মালিক ছিলেন স্থানীয় যুবলীগ নেতা সোহেল রানা।

এ ঘটনায় ভবন নির্মাণে ‘অবহেলা ও ত্রুটিজনিত হত্যা’ মামলা দায়ের করেন তৎকালীন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালী আশরাফ। পরে ২০১৫ সালের ২৬ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয়কৃষ্ণ কর রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *