রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, বাসে আগুন

রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহত, বাসে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের একটি বাসচাপায় মাঈন উদ্দিন নামের এক শিক্ষার্থী মারা গেছেন। সোমরাত রাত পৌনে ১১টার দিকে রামপুরা বাজারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরই ঘটনাস্থলে জড়ো হয়ে আগুন দেয় এলাকাবাসী এবং রাস্তা বন্ধ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ওসি রফিকুল বলেন, বাসচাপায় রামপুরা বাজারের সামনে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করেছে।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তর কন্ট্রোল রুমের অপারেটর জিয়া বলেন, রামপুরায় একটি বাসে আগুন দিয়েছে জনতা। ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে, সোমবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাইদা পরিহন থেকে এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। শিক্ষার্থীদের এ খবর মধ্যে ছড়িয়ে পড়লে তারা রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় রাইদা পরিবহনের ১৫টি বাস আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *