রামেকে করোনা উপসর্গ নিয়ে আরও ১৩ মৃত্যু

রামেকে করোনা উপসর্গ নিয়ে আরও ১৩ মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ ছিল এবং ছয়জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। আর করোনা নেগেটিভ হয়েও মারা গেছেন একজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সোমবার (২১ জুন) এসব তথ্য জানিয়েছেন।

রামেক হাসপাতালের পরিচালক বলেন, রবিবার (২০ জুন) সকাল ৯টা থেকে আজ সোমবার (২১ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জন মারা গেছেন। মৃতরা চাঁপাইনবাবগঞ্জের ছয়জন, রাজশাহীর তিনজন, নাটোরের তিনজন এবং নওগাঁর একজন।

এদিকে, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬২ জন। এ নিয়ে হাসপাতালের করোনার জন্য নির্ধারিত ৩০৯ শয্যার বিপরীতে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ৪০২ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *