রায়ের কপি হাতে পাওয়ার পরই হাইকোর্টে আপিল : মাহবুব উদ্দিন

রায়ের কপি হাতে পাওয়ার পরই হাইকোর্টে আপিল : মাহবুব উদ্দিন

আদালত প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার রায়ের কপি হাতে পাওয়ার পরই হাইকোর্টে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

খালেদা জিয়ার রায় ঘোষণা হওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। মাহবুব উদ্দিন আরো বলেন, আমরা রায়ের নকলের জন্য আবেদন করেছি। রায় পাওয়ার সাথে সাথে আমরা হাইকোর্টে জামিন আবেদন করব। আশা করছি আমরা সেদিন জামিন পাব।

২ কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদ- দিয়েছে আদালত।  বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশিবাজারের কারা অধিদফতরের মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এছাড়া তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদ- দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *