রিতা দেওয়ানের বিরুদ্ধে ফের মামলা

রিতা দেওয়ানের বিরুদ্ধে ফের মামলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বাউল শিল্পী রিতা দেওয়ানের এবার ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, পালা গানে আল্লাহকে নিয়ে কটুক্তি করা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে নির্মাতা ও অভিনেতা রাসেল মিয়া এ মামলা দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৩ মার্চ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে রোববার (২ ফেব্রুয়ারি) বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন এক আইনজীবী।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান মামলাটি করেন। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান আল্লাহকে নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। শয়তান, মুনাফিক, দুইমুখী বলেও গালি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অনেকে রিতা দেওয়ানের শাস্তির দাবিও করেন। এরপর বিষয়টি নিয়ে তিনি ক্ষমা চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *