রিফাত হত্যা মামলার আসামি রিশান ফারাজী গ্রেফতার

রিফাত হত্যা মামলার আসামি রিশান ফারাজী গ্রেফতার

পাথেয় রিপোর্ট : বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার ৩ নম্বর আসামি রিশান ফারাজীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহজাহান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

রিশান বরগুনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং ওই মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর ছোট ভাই। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিশান ফরাজীকে গ্রেফতারের কথা জানান বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, ‘আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী মিন্নিসহ এখন পর্যন্ত ১৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *