রূপকথার কাহিনী শোনাচ্ছে টিআইবি : কাদের

রূপকথার কাহিনী শোনাচ্ছে টিআইবি : কাদের

পাথেয় রিপোর্ট : বেসরকারি সংস্থা টিআইবির নির্বাচন বিষয়ে প্রতিবেদন প্রকাশ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন , টিআইবি এখন রূপকথার কাহিনী শোনাচ্ছে। নির্বাচনের সময় তারা কোনো ত্রুটি ধরতে পারেনি। এর জবাব জনগণ দেবে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) নির্বাচনে জালভোটসহ ব্যাপক অনিয়ম হয়েছে বলে এক রিপোর্ট প্রকাশ করে টিআইবি। তার প্রেক্ষিতেই এ মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপি মহাসচিবের এক মন্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, গত ১০ বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো আন্দোলন করতে পারেননি। নির্বাচনে পরাজিত হয়েছেন। এ ব্যর্থতার কারণে বিএনপি থেকে তার পদত্যাগ করা উচিত।

এদিকে খাদ্যে ভেজাল রোধে সভা সেমিনারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি বলেন, যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। নিরাপদ এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সব কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (১৬ জানুয়ারি) সকালে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের খাদ্য নিয়ে সংবাদ পরিবেশনে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যে ভাজাল রোধে সভা সেমিনারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখতে হবে। আমরা নিরাপদ খাদ্য নিশ্চিতে জিরো ট্রলারেন্স। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *