রোহিঙ্গা নির্যাতন: মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা নির্যাতন: মিয়ানমারের ওপর অবরোধ আরোপ করছে যুক্তরাষ্ট্র

ওয়ার্ল্ড ডেস্ক ● রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইন ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের জেরে মিয়ানমারের ওপর নতুন করে অবরোধ আরোপের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গ্লোবাল ম্যাগনিটস্কাই আইনের আওতায় এ অবরোধ আরোপের কথা বিবেচনা করা হচ্ছে বলে দেশটির পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানিয়েছে।

স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি যা ঘটেছে, বিশেষ করে রোহিঙ্গাসহ অন্য সম্প্রদায় যে সহিংস ও ভীতিকর দুর্দশার শিকার হয়েছে, তাতে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *