লকডাউন ময়মনসিংহ জেলা

লকডাউন ময়মনসিংহ জেলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষিত হল ময়মনসিংহ জেলাতে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় ‘করোানাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, ময়মনসিংহ’র সভার সিদ্ধান্ত ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের সাথে আলোচনা করে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ হবে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ মঙ্গলবার বিকেল ৫টা থেকে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখন পর্যন্ত ময়মনসিংহ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় জন। আক্রান্তরা জেলার সূর্যকান্ত হাসপাতালে (এসকে হাসপাতাল) স্থাপিত করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *