পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল একেএম সলিমুল্লাহ আর নেই । গত ৫ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ১১.৩০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরদিন ৬ সেপ্টেম্বর রোববার রাজধানী উত্তরার ৪ নং সেক্টর মসজিদে নামাজে জানাযা শেষে তাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হয়। দাফনকালে সেনাবাহিনীর চৌকশ এই কর্মকর্তাকে যথাযোগ্য সামরিক মর্যাদা এবং গার্ড অফ অর্নার প্রদান করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে।
দীর্ঘদিন দেশমাতৃকা সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা মরহুম লেফটেনেন্ট কর্নেল এএকএম সলিমুল্লাহ ১৯৪৫ সালে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মতিউর রহমান সরকারি কর্মকর্তা ছিলেন। লেফটেনেন্ট কর্নেল এএকএম সলিমুল্লাহ (অবঃ) শেষ জীবনে চরনোয়াবাদে নিজ বাড়িতে বসবাস করতেন।
তার রুহের মাগফিরাতের জন্য তার স্ত্রী, এক পুত্র, দুই কন্যা, জামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যগণ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।


