লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হচ্ছে : জ্বালানি প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক সপ্তাহ পরিস্থিতি পর্যালোচনা করে আগামী সপ্তাহে লোডশেডিংয়ের বিষয়ে নতুন পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ শুক্রবার (২২ জুলাই) সকালে লোডশেডিং নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

কম দামে জ্বালানির বাজার খোঁজা হচ্ছে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দিনে দেড় হাজার থেকে দুই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং চলছে। এ পরিস্থিতি সাময়িক। গ্রাহকরাও এটিকে বিশেষ পরিস্থিতি মেনে নিচ্ছেন। এক সপ্তাহ, ১০ দিন পরিস্থিতি পর্যালোচনা করব। আগামী সপ্তাহে নতুন পরিকল্পনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, দেশে মোট ডিজেলের মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়। বাকি ৯০ শতাংশ সেচ ও পরিবহণ খাতে ব্যবহার হয়ে থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *