শপথ নিলো মমতার নতুন মন্ত্রীসভা

শপথ নিলো মমতার নতুন মন্ত্রীসভা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নবনির্বাচিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন মন্ত্রীসভার সদস্যরা শপথ নিয়েছেন। আজ সোমবার মমতা বন্দোপাধ্যায়ের সরকারের মন্ত্রিসভায় ৪৩ সদস্য শপথ নেন।

করোনার কারণে পৃথকভাবে শপথ না নিয়ে পদমর্যাদা অনুসারে পূর্ণ মন্ত্রীরা একসাথে, তারপর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা, সবার শেষে প্রতিমন্ত্রী সবাই একসাথে শপথ গ্রহণ করেন। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া শপথ অনুষ্ঠানটি মাত্র ছয় মিনিটেই সমাপ্ত হয়ে যায়।

এবারের এই মন্ত্রিসভায় ৪৩ জন মন্ত্রী নেওয়া হয়েছে। এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্ত্রিসভার সদস্য ৪৪ জন।

 

পূর্ণ মন্ত্রী:

সিদ্দিকুল্লাহ চৌধুরী, সুব্রত মুখার্জি, পার্থ চ্যাটার্জি, অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিম চন্দ্র হাজরা, মানস রঞ্জন ভূঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ রায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভন দেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, গোলাম রব্বানী, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, এবং স্বপন দেবনাথ।

 

প্রতিমন্ত্রী:

হুমায়ুন কবীর, বেচারাম মান্না, সুব্রত সাহা, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারাণী টুডু, বুলু চিক বারিক, সুজিত বসু ও ইন্দ্রনীল সেন।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত:
আখতারুজ্জামান, দিলীপ মণ্ডল, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, ইয়াসমীন সাবিনা, বীরবাহা হাঁসদা, জোৎস্না মান্ডি, অধিকারী পরেশ চন্দ্র এবং মনোজ তিওয়ারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *