শয়তানের ফাঁদ মাকড়শার জালের মতোই তুচ্ছ, ফুঁ দিলে উড়ে যায় : আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ  

শয়তানের ফাঁদ মাকড়শার জালের মতোই তুচ্ছ, ফুঁ দিলে উড়ে যায় : আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ  

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ‘শয়তানের ধোঁকা মাকড়শার জালের মতোই তুচ্ছ, ফুঁ দিলেই উড়ে যায়’- বলে মন্তব্য করেছেন শোলাকিয়া ঈদগাহের গ্র‍্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ইকরা মসজিদ ও গবেষণা কমপ্লেক্সে মাসিক শবগুজারির বয়ানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেন।

শবগুজারিতে উপস্থিত হওয়া মুসল্লিদের উদ্দেশ্যে ফিদায়ে মিল্লাতের এই সুযোগ্য খলীফা বলেন, ‘আপনারা শত ব্যস্ততার মাঝেও শবগুজারির মতো নেক আমলে অংশগ্রহণ করেছেন, এটা আল্লাহর মেহেরবানী ও আপনাদের নেক ইচ্ছারই ফল। বান্দা কোনো কাজের ইচ্ছা করলে আল্লাহ তাআলা তার জন্য সেই কাজকে সহজ করে দেন।’

শয়তানের ধোঁকায় ঘাবড়ে না গিয়ে ধৈর্যের সাথে শয়তানের ধোকার মোকাবেলা করা উচিত

শয়তানের ধোঁকাকে ধৈর্যের সাথে দমন করতে হবে জানিয়ে এই আধ্যাত্মিক রাহবার বলেন, ‘ভালো কাজের শুরুতে শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তান তার ধোকাকে বড় করে উপস্থাপন করে। একটু ধৈর্য ধরে সেই ধোঁকাকে মোকাবেলা করলেই দেখা যায় সেই ধোঁকা আসলে মাকড়শা জালের মতো তুচ্ছ। সামান্য একটু ফুঁ দিলেই উড়ে যায়। তাই শুরুতে শয়তানের ধোঁকায় ঘাবড়ে না গিয়ে ধৈর্যের সাথে শয়তানের ধোকার মোকাবেলা করা উচিত।

শয়তান কখনো কখনো দীনী সুরতে ধোঁকা দেয় – উল্লেখ করে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, শয়তান চায় না মানুষ নেক কাজ করুক। যেকোনোভাবে সে নেক কাজ থেকে মানুষকে দূরে রাখতে চায়। তাই শয়তান কখনো দীনী সুরতেও ধোঁকা দেয়। অজুহাত হিসেবে কোনো দীনী বিষয়কে দাঁড় করায়। সাধারণ মানুষ হলে সেই ধোঁকায় পড়ে যায়৷ কিন্তু সামান্য ধৈর্যের সাথে মোকাবেলা করলেই শয়তান না-কামিয়াব হয়ে যায়।

ধারাবাহিকতার সাথে আমল করলে সামান্য আমলেও আল্লাহ তাআলা অনেক বেশি বরকত দান করেন

নিয়মিত শবগুজারির আমলে অংশ নেয়ার আহবান জানিয়ে শাইখুল ইসলাম বলেন, ‘নেক কাজ করতে হবে ধারাবাহিকতার সাথে। ধারাবাহিকভাবে কোনো আমল করলে আল্লাহ তাআলা তা বেশি পছন্দ করেন। ধারাবাহিকতার সাথে আমল করলে সামান্য আমলেও আল্লাহ তাআলা অনেক বেশি বরকত দান করেন। তাই শবগুজারির আমলেও নিয়মিত শরীক থাকতে হবে৷’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *