শাহবাগে ১০ কেজি গাঁজাসহ আটক ২

শাহবাগে ১০ কেজি গাঁজাসহ আটক ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ হাতেম আলী (২৭) ও মোঃ তাওহীদ হোসেন ওরফে রনি (২৬)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে শাহবাগ থানাধীন আনন্দ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

এ সময় তাদের হেফাজত হতে গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয় ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা রুজু করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *