শিক্ষকের বেত্রাঘাতে অজ্ঞান ছাত্র হাসপাতালে

শিক্ষকের বেত্রাঘাতে অজ্ঞান ছাত্র হাসপাতালে

বাগেরহাট প্রতিনিধি ● বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ২ শিক্ষকের বেধড়ক বেত্রাঘাতে অজ্ঞান হয়ে পড়ে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র জয় ম-ল (১৫)। অজ্ঞান সহপাঠীর প্রতি সহমর্মিতা দেখানোর অপরাধে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয়েছে লাবনী নামের একই ক্লাশের এক ছাত্রীকে। আহত ছাত্র জয় ম-লকে রোববার (২১ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে একই এলাকার পশুরবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল ম-লের ছেলে। এ ঘটনায় আহত ছাত্র জয় ও ছাত্রী লাবনীর অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন রোববার দুপুরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ১০ম শ্রেণির ছাত্র জয়ম-লের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয় তারই এক সহপাঠিনীর।

এ ঘটনায় সহকারী শিক্ষক শিবলী মাহামুদ প্রথমে জয়কে বেত দিয়ে প্রহার করে। এর পরপরই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সমীর রঞ্জন হাওলাদার দ্বিতীয় দফায় ছাত্র জয়ম-লকে নির্বিচারে বেত্রাঘাত করে অজ্ঞান করে ফেলে রাখে। এ অবস্থায় তার সহপাঠি কলাসের ফার্স্ট গার্ল লাবনী আকতার অজ্ঞান জয়ের প্রতি সহমর্মিতা প্রদর্শন করলে ওই ২ শিক্ষক তার সঙ্গেও অপত্তিকর ব্যবহার করে বিদ্যালয় থেকে তাকে বের করে দেয়। আহত জয়ম-লের বাবা-মা ঘটনাটি জানতে পেরে তাদের ছেলেকে উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের কাছে নিয়ে গেলে তিনি আহত ছাত্রকে চিকিৎসার পরামর্শ দেন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলামকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ প্রদান করেন।

অপরদিকে শিক্ষক সমির রঞ্চন ও তার লোকজন ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য বিদ্যালয়েরই এক ছাত্রীকে দিয়ে ইফটিজিংয়ের একটা অভিযোগ দায়েরের জন্য রোববার রাতেই ছাত্রীর বাড়ি দৌরঝাপ করে সাদা কাগজ ও কম্পিউটার কম্পোজ করা কাগজে স্বাক্ষর নিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, শিক্ষকের মারপিটে আহত ছাত্রকে আমি দেখে হাসপাতালে চিকিৎসা নিতে বলেছি এবং ইফটিজিংয়ের কোন ব্যাপার থাকলে প্রশাসন আছে। আইনকে হাতে নেয়ার অধিকার কোন শিক্ষকের নেই।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল আহসান সমির রঞ্জন হালদারের পক্ষে সাফাই গেয়ে জানান, ১০ শ্রেণির একটি মেয়ের সাথে দুর্ব্যবহার করার কারণে ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি কমিটির মিটিং করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *