শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী ১২ সেপ্টেম্বর থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

রোববার (৫ সেপ্টেম্বর) ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি টোমো হোজুমি এক বার্তায় বলেন, বাংলাদেশ সরকারের স্কুল খুলে দেয়ার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমরা নিরাপদ ভাবে স্কুল খোলা রাখার জন্য সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবো।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। করোনা সংক্রমণের হার কমে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর আগে ২৬ আগস্ট একটি যৌথ সভা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *