শিমুল বিশ্বাসের জামিন

শিমুল বিশ্বাসের জামিন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে জামিন দিয়েছেন আদালত। তবে তাকে আরও একাধিক মামলায় গ্রেফতার দেখানোয় মুক্তি পাচ্ছেন না তিনি।

রাজধানীর বাড্ডা থানার নাশকতার একটি মামলায় রোববার এ জামিন মঞ্জুর করেন ঢাকার ৫নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ড. মোহাম্মদ ইমান আলী শেখ।
এর আগে আদালতে শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।
তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৫ সালের প্রথম দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করে পুলিশ। এ মামলায় অন্য ৬০ আসামি জামিনে রয়েছেন। আমরা তার জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। তবে তিনি আরও একাধিক মামলায় গ্রেফতার থাকায় জামিনে মুক্ত হতে পারছেন না।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। ইতিমধ্যেই তাকে একাধিক মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *