শিশুরা কেন মিথ্যা বলে?

শিশুরা কেন মিথ্যা বলে?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বড় হওয়ার সময়ে অনেক শিশুই মা-বাবার কাছে ছোট ছোট মিথ্যা বলে। তা নিয়ে অনেকে মজাও করেন। কিন্তু বিষয়টি মজার নয়। এ সময়েই সাবধান হতে হবে।

সাধারণত ৪ থেকে ৫ বছর বয়স থেকে মিথ্যা বলা শুরু হয়। এ সময়ে মিথ্যার বেশিটাই মা-বাবার কাছে বলে শিশুরা। তবে শিশুকে যেমন শেখাতে হবে যে সত্যি বলা প্রয়োজন, তেমনই বুঝতে হবে কেন সত্য গোপন করছে সে। যেমন, স্কুলে যেতে ইচ্ছা করছে না, সে কারণে বলে দিল, পেট ব্যথা করছে। কিংবা দুধ খেতে ইচ্ছা করছে না, বলে দিল গা গোলাচ্ছে।

খেয়াল করলে দেখা যাবে এই সময় থেকে সমাজ এবং আশপাশের মানুষের বিষয়ে সচেতন হচ্ছে শিশুটি। কার কোন কথা খারাপ লাগবে, কোনটি ভালো লাগতে পারে— এ সব ভাবনাও আসে সেখান থেকেই। আর যা বড়দের অপছন্দের বলে তার ধারণা হবে, সেসব কাজের বিষয়ে মিথ্যা বলতে শিখতে পারে সে।

কিন্তু এই প্রবণতা বাড়তে দিলেই মুশকিল। তাতে মিথ্যা বলা অভ্যাসে দাঁড়িয়ে যেতে পারে। আর পরে এ স্বভাবই বড় বিপদ ডেকে আনতে পারে। যদি দেখেন শিশু মিথ্যা বলছে, তবে প্রথমেই বকাঝকা করার প্রয়োজন নেই। বরং তাকে বোঝাতে হবে যে, মিথ্যা বলাও খারাপ লাগার কারণ হতে পারে। যদি সে এমন কিছু কাজ লুকাতে চায়, যা তার মা-বাবার পছন্দের নয়, তবে তাকে সে কাজ থেকে দূরে থাকতে শিখাতে হবে।

কিন্তু মিথ্যা বলা যে আসলে কোনও সমস্যার সমাধান করে দিতে পারে না, ছোট থেকেই বোঝানো জরুরি সন্তানকে। আর একটি বিষয়ও বোঝানো দরকার, সেটা হলো ছোট ছোট কথায় মিথ্যা বলা থেকে বড় বিষয়ও এই প্রবণতা তৈরি হয়ে যায়। আর তা ডেকে আনতে পারে বড় বিপদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *