শিশু হাসপাতালে হামলা ‘যুদ্ধাপরাধ’ : জেলেনস্কি

শিশু হাসপাতালে হামলা ‘যুদ্ধাপরাধ’ : জেলেনস্কি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনের মারিওপোল শহরের প্রসূতি ও শিশু হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দেওয়া এক ভিডিও বার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই বিমান হামলা যুদ্ধাপরাধ।

তিনি বলেছেন, রাশিয়া ফেডারেশন কোন ধরনের দেশ। যারা হাসপাতাল এবং প্রসূতি হাসপাতালকে ভয় পায় এবং সেগুলো ধ্বংস করে?

তিনি আরো বলেছেন, রুশ ভাষাভাষীদের কাউকে প্রসূতি হাসপাতালের কেউ নির্যাতন করেছে? এটা কী? এটা কি হাসপাতালের ‘ডিনাজিফিকেশন’ ছিল? সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে।

আগ্রাসনকারীরা মারিওপোল শহরে যা করছে, তা ইতোমধ্যেই সহিংসতার মাত্রা ছাড়িয়েছে।
জেলেনস্কি আরো বলেছেন, রাশিয়ার এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। হানাদররা ইউক্রেনে সব ধরনের অপকর্ম করেছে বলেও জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, প্রসূতি হাসপাতালে হামলা ইউক্রেনে গণহত্যা অব্যাহত থাকার চূড়ান্ত প্রমাণ।

জেলেনস্কি বলেছেন, ইরোপীয়রা, আপনারা বলতে পারবেন না যে, ইউক্রেনীয়দের সঙ্গে কী ঘটেছে তা দেখেননি, মারিওপোলের বাসিন্দাদের সঙ্গে কী ঘটেছে তা দেখেননি। আপনারা দেখেছেন, আপনারা জানেন।

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *