শুক্রবার নতুন রুটিনে টেলিভিশনে মাধ্যমিকের আট ক্লাস

শুক্রবার নতুন রুটিনে টেলিভিশনে মাধ্যমিকের আট ক্লাস

শুক্রবার নতুন রুটিনে টেলিভিশনে মাধ্যমিকের আট ক্লাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: করোনা তাণ্ডবে স্কুলগুরো ছুটি থাকলেও বাসায় বসে ক্লাস করার সুযোগ পাচ্ছে মাধ্যমিকের শিক্ষার্থীরা। ‘আমার ঘরে আমার স্কুল’ নামে সংসদ বাংলাদেশ টেলিভিশনে ৬ষ্ঠ দিনের মতো শ্রেণি পাঠদান করানো হবে। নতুন রুটিনে শুক্রবার দুটি ধাপে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বিভিন্ন বিষয়ের আটটি ক্লাস করানো হবে। সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে এসব ক্লাস। শুরুতে জাতীয় সংঙ্গীত ও করোনা ভাইরাস সম্পর্কে সর্তকর্তা ও করণীয় প্রচার করা হবে।

গত শনিবার টেলিভিশনের ক্লাসের সময়সূচি প্রকাশ করা হয়। করোনাভাইরাসের কারণে ছুটির সময়ের ঘাটতি পূরণে প্রথম ধাপে গত ২ এপ্রিল পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) রুটিন প্রকাশ করে। এরপর বৃহস্পতিবার রাতে দ্বিতীয় দফায় নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হয়। তিন মাসের জন্য টেলিভিশনে পাঠদান কার্যক্রম চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে বলে মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলে এ পদ্ধতিতে শ্রেণি কার্যক্রম (ক্লাস) চালানো হবে বলে জানান তিনি।

দেখা গেছে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বন্ধের মধ্যে রাজধানীর ঢাকার সুনামধারী শিক্ষকদের নিয়ে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের সিলেবাস অনুসারে ক্লাস রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৯টা থেকে এসব ক্লাস সংসদ টেলিভিশনে সম্প্রচার শুরু করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত আটটি বিষয়ের ক্লাস প্রচার করা হবে। প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার হবে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোম ওয়ার্ক (বাসারকাজ) দেয়া হবে।

পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া সকল ক্লাসগুলো কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোন সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে বলে জানা গেছে। শনিবার প্রথম দিনে মাধ্যমিকের আটটি ক্লাস করানো হয়েছে।

নতুন ক্লাস রুটিন অনুযায়ী শুক্রবার (৩ এপ্রিল) ষষ্ঠ শ্রেণির গণি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ৫ মিনিট থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত। বিজ্ঞান বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত।

সপ্তম শ্রেণির গণিত বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত। আর বাংলা বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১০টা ১০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।

অষ্টম শ্রেণির বাংলা বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১০টা ৩৫ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। গণিত বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১০টা ৫৫ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত।

নবম শ্রেণির ইংরেজি বিষয়ের শ্রেণি কার্যক্রম চলবে ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত। রসায়ন বিষয়েরে শ্রেণি কার্যক্রম চলবে ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষকদের রেকর্ডি করা ক্লাস সম্প্রচার করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *