শুরু হয়েছে জমিয়তুল উলামার কর্মী সম্মেলন
পাথেয় রিপোর্ট : দেশের মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে ও আলোকিত মানুষ গঠনের অভিপ্রায়ে শুরু হয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামার কর্মী সম্মেলন। বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সহসভাপতি মুফতি আবুল কাসেম-এর সভাপতিত্বে এ সম্মেলন শুরু হয় পবিত্র কুরআন পাকের তিলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন মাওলানা মাজহারুল ইসলাম। হামদে বারী তাআলা পরিবেশন করেন জামিআ ইকরা বাংলাদেশ ফারেগীন, কলরব শিল্পী সাইদুজ্জামান নুর। স্বাগত ভাষন দেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী।
১২ এপ্রিল শুক্রবার বিকালে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে জমিয়তুল উলামার কর্মী সম্মেলনে শুরু হয়।
বাদ মাগরিব গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়ার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
জমিয়ত মহাসচিব বলেন, ‘ বর্তমানে বিশ্বব্যাপি বেশিরভাগ মানুষ চরম অবক্ষয়ের শিকার এর কারন হল মানুষ এখন নবী চিন্তার উপর আসতে পারেনি, নবীর আদর্শ ধারণ করতে পারেনি। জমিয়তুল উলামা নববী আদর্শ, নবীর দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিতে কাজ করছে। জমিয়তুল উলামা গতানুগতিক কোন কর্মসূচি হাতে নেয়না। জমিয়তুল উলামা নবীজির আদর্শের উপর চলে। সাহাবায়ে কেরাম, তাবেয়ী, তবেতাবেয়ীন থেকে আকাবিরগনও নবীর দৃষ্টিভঙ্গির উপর মেহনত করেছেন। অতএব আমাদেরকে নবীচিন্তার উপর অন্য চিন্তাকে বিসর্জন দিতে হবে’।
এদিকে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন কর্মী সম্মেলনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ইকরা বাংলাদেশ মিলনায়তনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তৃণমূলে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই জমিয়তের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জমিয়তকর্মীদের এই সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে মাওলানা মাকনুন বলেন, কোন কোন অঞ্চল থেকে কতজন করে আসছেন তা আমাদের জমিয়ত অফিসে অবহিত করে রাখলে খুবই ভালো হবে।


