শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যাবে মার্কিন প্রতিনিধি দল

শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে যাবে মার্কিন প্রতিনিধি দল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের সদস্যরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করবেন। আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে কার্যালয় পরিদর্শনে যাবেন তারা। আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সায়েম খান জানান, ঢাকা সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দল শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে আসবেন। এ উপলক্ষে কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে।

এর আগে গত ৯ অক্টোবর দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ওই বৈঠকে নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *