পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শেষে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। সোমবার (৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ তথ্য জানিয়েছেন পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা হবে বলেও জানান তিনি।
ছয়টি বিষয়েই পরীক্ষা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, “সেটা পরিস্থিতি বলে দেবে। ছয়টি নেওয়ার মতো অবস্থা থাকলে ছয়টিই নেওয়া হবে। প্রস্তুতি আছে।” এসময় প্রাথমিকের বার্ষিক পরীক্ষা হবে বলেও জানান তিনি।
এর আগে রবিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী দীপু মনি ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান।
তিনি আরও জানান, প্রথমে এ বছর ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির ক্লাস প্রতিদিন হবে। বাকি শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সপ্তাহে একদিন হবে।


